মাগুরায় ধর্ষণ ও নিপীড়ন বিরোধী কর্মসূচি পালন করেছে মাগুরা জেলা ছাত্রলীগ। আজ বুধবার সন্ধ্যায় মাগুরা শহরের চৌরঙ্গী মোড়ে আলোক প্রজ্বলন করে বিক্ষোভ মিছিল করে জেলা ছাত্রলীগ।
মোমের আলোয় আঁধার কেটে যাওয়ার প্রত্যাশা। ধর্ষক-নিপীড়কমুক্ত হোক বাংলাদেশ। শহরের চৌরঙ্গী মোড়ে অবস্থান নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের দাবি ধর্ষণ-নিপীড়নের সব ঘটনার বিচার হোক।
এসময় উপস্থিত ছিলেন জেলা আ.লীগের প্রচার সম্পাদক এড.শাখারুল ইসলাম শাকিল,জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ সালাউদ্দিন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম বিপু,জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল এবং সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তাসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল বলেন, ধর্ষকদের কোনো দল নেই। ধর্ষক যে কেউই হোক না কেন তাকে বিচারের আওতায় আনতে হবে।নৈতিক বিপ্লবের মাধ্যমেই আমরা যেনো বাংলাদেশ থেকে ধর্ষণ কার্য দূর করতে পারি।
ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিটি ঘটনার বিচার নিশ্চিত করে ছাড়বে বলে তিনি জানান।
কেএস/বার্তাবাজার