রাজধানীতে চকলেট দেওয়ার কথা বলে ৪ শিশু ধর্ষণ

রাজধানীর খিলগাঁওয়ে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে ৪ শিশুকে ধর্ষণের অভিযোগে সজল মোল্লা (৬০) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগীদের পরিবারের দায়ের করা মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (৭ অক্টোবর) রাত ৯টার দিকে খিলগাঁও থানার ওই ৪ শিশুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে। ভুক্তভোগীদের সবার বয়সই ৭ থেকে ৯ বছরের মধ্যে।

এ বিষয়ে খিলগাঁও থানার এসআই মো. তানভির হোসেন জানান, খিলগাঁও উত্তর গোড়ান এলাকায় একটি টিনসেড বাড়িতে থাকে শিশুদের পরিবারে। পাশাপাশি আরেক বাড়িতে থাকে সজল মোল্লা নামের রিকশাচালক। বিভিন্ন সময় সজল মোল্লার স্ত্রী যখন বাসায় না থাকে তখন এই বাচ্চাদের চকলেট দেওয়ার লোভ দেখিয়ে তার রুমে নিয়ে গিয়ে সেখানে তাদেরকে বিভিন্ন ভাবে যৌন নির্যাতন চালায়।

তিনি আরও জানান, বেশ কয়েকদিন ধরে তাদের সাথে এই অপকর্ম চালিয়ে আসছিলেন আসছিল সজল মোল্লা। বিকেলে শিশুদের পরিবার থানায় এসে অভিযোগ দিলে সঙ্গে সঙ্গে অভিযুক্তকে আটক করা হয়। এরপর শিশুদের পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করে। ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয় সজল মোল্লাকে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর