নির্মাণের দিনই গুড়িয়ে দেয়া হল ‘আগ্রাসনবিরোধী আট স্তম্ভ’

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নির্মিত ‘আগ্রাসনবিরোধী আট স্তম্ভ’ ভেঙে দিয়েছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বুলডোজার দিয়ে স্থাপনাটি ভেঙে দেয়া হয়। তবে তাৎক্ষণিক জানা যায়নি কোন থানার পুলিশ এটা ভেঙে দিয়েছে।

এ বিষয়ে ‘আগ্রাসনবিরোধী আট স্তম্ভ’ প্রতিষ্ঠাতা ও আবরার ফাহাদ স্মৃতি সংসদের আহ্বায়ক, ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন বলেন, কোনো দেশপ্রেমিক মানুষের পক্ষে এ কাজ করা সম্ভব নয়।

আখতার হোসেন বলেন, যারা এ কাজ করেছে তারা এ দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কাজ করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে এ স্থাপনা পুনঃস্থাপনের দাবি জানাচ্ছি।

এদিকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ জানান, ‘আমরা এ রকম কিছু শুনিইনি।’

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর