গৃহবধূকে চার টুকরা করে হত্যা, ছেলে আটক

নোয়াখালীর সূবর্ণচরে নুরজাহান বেগম (৪২) নামের এক গৃহবধূকে চার টূকরা করে হত্যার ঘটনায় তার ছেলে হুমায়ুন কবীরকে (২৫) আটক করেছে পুলিশ। আজ রাত সাড়ে ৮টার দিকে তাকে আটক করা হয়।

আটককৃত হুমায়ূন কবির উপজেলার চরজব্বার ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল বারেকের ছেলে।

এ বিষয়ে চরজব্বার থানার ওসি সাহেদ উদ্দিন জানান, সন্দেহভাজন হিসাবে নিহতের ছেলেকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে বুধবার বিকেল ৫টার দিকে পুলিশ সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের উত্তর জাহাজমারা গ্রামের একটি ধানক্ষেত থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে। নিহত গৃহবধূ নুর জাহান ওই এলাকার মৃত আব্দুল বারেকের স্ত্রী। তিনি আট ছেলে ও এক মেয়েসহ নয় সন্তানের জননী।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর