শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে প্রকৌশলী আটক

গাজীপুরের শ্রীপুরে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে আনোয়ারুল ইসলাম নামের এক প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) দুপুরে তাকে উপজেলার কেওয়া পশ্চিমখন্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি স্থানীয় আরএকে সিরামিক্স কোম্পানিতে কর্মরত আছেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি আনোয়ারুল ইসলামের বাড়িতে দীর্ঘদিন ধরে গৃহকর্মীর কাজ করত। প্রতিদিনের মতো গতকাল মঙ্গলবার সকালে কাজ করতে যায়। বাসায় কেউ না থাকায় তাকে যৌন নিপীড়নের চেষ্টা করেন ওই প্রকৌশলী। শিশুটির চিৎকারে পাশের বাড়ির লোকজন এগিয়ে এলে রক্ষা পায় শিশুটি। পরে এ ঘটনায় শ্রীপুর থানায় অভিযোগ করে শিশুটি। পুলিশ আজ সকালে আনোয়ারুল ইসলামকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে শ্রীপুর থানার ওসি খন্দকার ইমাম হোসেন জানান, প্রকৌশলী সজীবকে নারী ও শিশু নির্যাতন মামলায় গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর