বাগেরহাটের রামপালে লাউ চুরির অপবাদ দিয়ে রাধিকা পাল (৫০) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ (বুধবার) দুপুরে উপজেলার পিত্তে গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর স্বামী দিলীপ পাল জানান, লাউ চুরির মিথ্যা অভিযোগ দিয়ে বুধবার দুপুরে তার স্ত্রী রাধিকাকে প্রতিবেশী সুদীপ পাল (৫০) ও পুত্র রবিন পাল (৫৫) মারধর করে। এ সময় রাধিকা মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারায়। পরে স্থানীয়ভাবে চিকিৎসার দেওয়া হয়। একপর্যায়ে রামপাল উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামপাল থানার ওসি মো. মনজুরুল আলম জানান, ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাটের হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
বার্তাবাজার/এসজে