সরিষাবাড়ীতে ধর্ষণের প্রতিবাদে ছাত্রলীগের মোমবাতী প্রজ্জ্বলন ও প্রতিবাদ মিছিল

“মুজিবের বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই” এই স্লোগানকে সামনে রেখে সারা দেশে নারী নির্যাতন, ধর্ষণ-নিপিড়নের ঘটনায় সম্পৃক্ত ও মদতদাতাদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে জামালপুরের সরিষাবাড়ীতে মোমবাতী প্রজ্জ্বলন ও প্রতিবাদ মিছিল করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। বুধবার রাতে জেলা ছাত্রলীগের সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক পদপ্রার্থী আসাদুজ্জামান বাবুর নেতৃত্বে এ প্রতিবাদ মিছিলটি তারাকান্দি সারকারখানা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে শহীদ মিনারে গিয়ে পথসভায় মিলিত হয়।

ছবি- বার্তা বাজার

এ সময় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি রইচ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আজমত আলী, পোগলদিঘা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ইকবাল হাসান লতিফ, জেলা শেখ রাসেল স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি নাঈম হাসান, ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম রবি, ফরহাদ, শাহিন আলম, আল আমিন, রতন, নাজমুল, পন্ডিত বাবু, জয়, সাগর, রাকিব, সাদিক, হাসান প্রমুখ।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর