কলাপাড়ায় ছাত্রলীগের আয়োজনে আলোক প্রজ্জ্বলন কর্মসূচী পালন

নারী নির্যাতন ও ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি কামনায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলা ছাত্রলীগের আয়োজনে আলোক প্রজ্জ্বলন কর্মসূচী পালন করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে কলাপাড়া উপজেলা ছাত্রলীগের আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়। এ সময় উপজেলা ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ অংশ নেন।

আলোক প্রজ্জ্বলনে অংশগ্রহণকারীরা নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনে দোষীদেরসহ ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এসময় উপস্থিত ছিলেন, কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ নাজমুল হক, সিনিয়র সহ-সভাপতি মহিবুল্লাহ মুহিব, সাধারণ সম্পাদক আসিক তালুকদার, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন মুন্না প্রমুখ।

আলোক প্রজ্জ্বলন কর্মসূচী শেষে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান যায়গা প্রদক্ষিন করে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর