ধর্ষণের প্রতিবাদে ববি শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্জ্বলন

দেশজুড়ে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে ও অপরাধীদের বিচারের দাবিতে মানববন্ধন ও মোমবাতি প্রজ্জ্বলন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-পটুয়াখালি মহাসড়কে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মোমবাতি প্রজ্জ্বলনের সময় সংক্ষিপ্ত মানববন্ধন করেন তারা। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদুল হাসান তমালের সঞ্চালনায় বক্তব্য রাখেন শাহবাজ মিঞা শোভন, হৃদয় বিশ্বাস, রাজু গাজী, আক্তারুজ্জামান সিয়াম প্রমুখ।

দেশের চলমান এই ধর্ষণের বিরুদ্ধে গভীর উদ্বেগ প্রকাশ করে বক্তারা জানান, “সারাদেশে চলমান ধর্ষণ-নারী নির্যাতনের ঘটনা সকলকে শঙ্কিত করেছে। এই ঘটনার সমাপ্তি টানার জন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির বিকল্প নেই।

আর এই শাস্তির সংস্কৃতি যতদিন প্রতিষ্ঠা না হবে ততদিন আমরা ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছি। তারই ধারাবাহিকতায় গতকালের মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের পর আজ মোমবাতি প্রজ্জ্বলন ও মৌন মিছিলের আয়োজন করা হয়েছে।”

মানববন্ধন শেষে মোমবাতি হাতে নিয়ে মৌন মিছিলের মাধ্যমে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর