পুলিশের হাত থেকে বাঁচতে নদীতে ঝাঁপ দিয়ে অধ্যাপকের মৃত্যু

বগুড়ার শেরপুরে নৌকায় জুয়া খেলার সময় পুলিশ দেখে নদীতে ঝাঁপিয়ে পড়ে নিখোঁজ প্রভাষক আব্দুল হাই নান্নুর (৩৪) লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে শেরপুর উপজেলার সুঘাট বাজার এলাকায় বাঙালী নদীতে তার মরদেহ ভেসে ওঠে।

নিহত আব্দুল হাই আমিনা মনসুর ডিগ্রি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও শেরপুর হামছায়াপুর এলাকার বাসিন্দা।
জানা গেছে, মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৯টার দিকে শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের জোরগাছা আওলাকান্দি নামক স্থানে বাঙ্গালী নদীতে নৌকার মধ্যে আসর বসিযে জুয়া খেলা চলছিল। খবর পেয়ে শেরপুর থানা পুলিশ নদীতে অভিযান চালায়।এসময় দুইজন নদীতে ঝাঁপিয়ে পড়ে।

পুলিশ নৌকা থেকে কাজিপুর পৌরসভার প্যানেল মেয়র তছির উদ্দিনসহ (৫০) ৪ জনকে আটক করে। এদিকে পরিবার দাবী করে আব্দুল হাই নদীতে ঝাঁপিয়ে নিখোঁজ রয়েছে।

বুধবার বিকেল ৪ টার দিকে ঘটনাস্থল থেকে এক কিলোমিটার ভাটিতে সুঘাট বাজার এলাকায় বাঙ্গালী নদীতে আব্দুল হাই নান্নুর লাশ ভেসে উঠে। পরে স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে। শেরপুর, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন বলেন, নদী থেকে লাশ উদ্ধর করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর