মেসির সঙ্গে ঝামেলা : পদ হারাচ্ছেন বার্তেমিউ !

বার্সায় আর থাকতে চাচ্ছেন না মেসি। এ খবরটা কোনভাবেই মেনে নিতে পারেননি তার ভক্তরা। মেসিকে ক্যাম্প-নুতে রাখতে রাস্তায় নেমে আসে তার ভক্ত-সমর্থকরা। কিন্তু মেসি যে কোনভাবেই থাকতে চাননি তার প্রিয় ক্লাব বার্সেলোনায়।

যদিও মেসি চাইলে আইনি লড়াইয়ে গিয়ে বার্সাকে বিদায় বলতে পারতেন। কিন্তু শেষ পর্যন্ত বার্সাতেই থেকে যান লিও। মেসিকে ধরে রাখতে পারলেও ঠীকই বিদায় ঘন্টা বেজে গেছে ক্লাবটির সভাপতি হোসে মারিয়া বার্তেম্যুর।

যেদিন থেকে মেসি বার্সাতে না থাকার কথা জানিয়েছেন, তার পরদিন থেকেই ক্লাবটির সভাপতির বিরুদ্ধে অনাস্থা ভোট সংগ্রহ শুরু হয়। যেখানে তার বিপক্ষে ১৬ হাজার ৫০০ ভোট পড়লেই সভাপতির চেয়ার ছাড়তে হবে ।

এরই মধ্যে সেই টার্গেট পার হয়ে যায়। কেননা ইতিমধ্যে বার্সা ক্লাবের সদস্যদের থেকে ১৬ হাজার ৫২১ টি অনাস্থা ভোট পড়ে বার্তেম্যুর বিপক্ষে। এ বিষয়ে যাছাইকারীরা বলেন, এই সংখ্যাটা জেনুইন। সুতরাং, মেয়াদ শেষ হওয়ার আগেই সভাপতির চেয়ার ছাড়তে হচ্ছে বার্তেম্যুকে!

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর