সিলেট নগরীর আখালিয়া এলাকায় মাদ্রাসাছাত্রী ধর্ষণের মামলায় দুজনকে গ্রেফতার করেছে র্যাব। আজ (বুধবার) দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে আখালিয়ায়ার বড়টিলা এলাকা থেকে অভিযুক্ত রুম্মান মিয়াঁ ও জহিরুল ইসলামকে গ্রেফতার করা হয়। ভুক্তভোগী মাদ্রাসাছাত্রী স্থানীয় একটি মাদ্রসায় চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করেন। এর আগে গত শনিবার (০৩ অক্টোবর) জালালাবাদ থানায় ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করেন মাদ্রাসাছাত্রীর বাবা।
গ্রেফতারকৃত গ্রেফতারকৃত রুম্মান মিয়া আখালিয়া এলাকার বড়বাড়ি সি ব্লকের জালালিয়া ১২ নম্বর বাসার মৃত মফিজুল ইসলামের ছেলে এবং সুনামগঞ্জ সদর উপজেলার তেগরিয়া গ্রামের সুহেল মিয়ার ছেলে জহিরুল ইসলাম জনি।
মামলা সূত্রে জানা যায়, নির্যাতিত মাদরাসাছাত্রী ২৫ সেপ্টেম্বর রাতে তার ভাইয়ের বন্ধু জহিরুল ইসলাম জনির অসুস্থ স্ত্রীকে দেখতে যায়।রাত ১২টার দিকে আখালিয়ার বড়টিলা এলাকার বাসিন্দা রুম্মান মিয়া (২৬) জহিরুল ইসলাম জনির বাড়ির সামনে এসে ছাত্রীকে ডাকাডাকি শুরু করে।
তখন বাইরে আসতে না চাইলেও জনির কথায় বের হয় ছাত্রী। বের হওয়ার সঙ্গে সঙ্গে মাদরাসাছাত্রীর মুখ বেঁধে স্থানীয় শহীদ মিয়ার কলোনির একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন রুম্মান।
সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করে বলেন, ধর্ষণের মামলায় র্যাব দুজনকে গ্রেফতার করেছে। এখনও তাদের থানায় হস্তান্তর করা হয়নি।
বার্তাবাজার/এসজে