পিরোজপুরে চীনা নাগরিককে ছুরিকাঘাতে হত্যা

পিরোজপুরে নির্মাণাধীন অষ্টম বাংলাদেশ চীন-মৈত্রী সেতুতে প্রধান টেকনিশিয়ান হিসাবে চীনা নাগরিক লাওফাকে ছুরি মেরে হত্যা করেছে দুর্বৃত্যরা। বুধবার সন্ধ্যায় পিরোজপুরের কচা নদীর ওপর নির্মাণাধীন অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর কাছে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাজাপুর-নৈকাঠি-বেকুটিয়া-পিরোজপুর জেলা মহাসড়কের কচা নদীর ওপর চীন সরকারের আর্থিক অনুদানে অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর নির্মাণকাজ চলছে। পিরোজপুর সদর উপজেলার কুমিরমারা গ্রামে চীনা শ্রমিকদের জন্য তৈরি ব্যারাকে লাওফান বসবাস করতেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে লাওফান ব্যারাক থেকে বাইসাইকেলে শ্রমিকদের মাসিক বেতনের টাকা নিয়ে নির্মাণাধীন সেতুর দিকে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাতনামা এক দুর্বৃত্ত লাওফানের বুকের ডান দিকের পাঁজরে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নেয়।

লাওফানের চিৎকার শুনে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তিনি মারা যান।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল ইসলাম বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদ করার জন্য দুজনকে আটক করা হয়েছে। নিহত ব্যক্তির লাশ হাসপাতালে রয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর