নোয়াখালীতে গৃহবধূ নির্যাতনের ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও ঘটেছে ধর্ষণের ঘটনা। এবার সদর উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। আজ (বুধবার) এই ঘটনায় সুধারাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সদর উপজেলার ওই শিক্ষার্থীকে ধর্ষণে জড়িতে থাকায় অভিযোগ উঠেছে এওজবালিয়া ইউনিয়নের পূর্ব এওজবালিয়া গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে জসীম উদ্দি্নের নামে।
মামলা সূত্রে জানা যায়, পূর্ব এওজবালিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে জসীম উদ্দিন (২২) প্রেম নিবেদন করতো, কিশোরী তাতে সম্মত না হওয়ায় জসীম হুমকি দিতো। তাকে বিয়ে করবে এমন আশ্বাস দিয়ে এক মাস পূর্বে বাড়ির পেছনের বাগানে নিয়ে ধর্ষণ করে। বিয়ের প্রলোভন দেখিয়ে এক মাসে চারবার ধর্ষণ করে এবং সর্বশেষ ১৫ সেপ্টেম্বরও তাকে বিয়ে করবে বলে আশ্বাস দিয়ে ধর্ষণ করে। এখন জসীম বিয়ে করার আশ্বাস ও ধর্ষণের বিষয়ও অস্বীকার করছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
সুধারাম মডেল থানার ওসি নবীর হোসেন সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বার্তাবাজার/এসজে