আবরার হত্যার দ্রুত বিচার দাবিতে বিক্ষোভ করেছে ছাত্রদল

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজ (বুধবার) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এই মিছিলটি অনুষ্ঠিত হয়।

মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা আবরার ফাহাদ হত্যাকান্ডে জড়িত ছাত্রলীগের নেতা-কর্মীদের ফাঁসির দাবি জানান।

বিক্ষোভে ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সহ-সভাপতি মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব, বিভিন্ন হলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর