চেন্নাইয়ের বিপক্ষে টস জিতেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক দিনেশ কার্তিক। কলকাতা নাইট রাইডার্স একাদশে কোনো পরিবর্তন আনেনি। অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে তারা। অন্যদিকে একটি পরিবর্তন এনেছে চেন্নাই সুপার কিংস। পিযুশ চাওলার পরিবর্তে তারা একাদশে জায়গা পেয়েছেন করন শর্মা।
কেকেআর একাদশ
শুভমান গিল, সুনিল নারিন, নিতিশ রানা, দিনেশ কার্তিক (অধিনায়ক, উইকেটরক্ষক), ইয়ন মরগ্যান, রাহুল ত্রিপাতি, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, শিভাম মাভি, কমলেশ নাগরকোটি এবং বরুন চক্রবর্তী।
চেন্নাই সুপার কিংস একাদশ
শেন ওয়াটসন, ফ্যাফ ডু প্লেসি, আম্বাতি রাইডু, কেদার যাদব, এমএস ধোনি (উইকেটরক্ষক, অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, স্যাম কুরান, ডোয়াইন ব্র্যাভো, শার্দুল ঠাকুর, দিপক চাহার, করন শর্মা।
কেএস/বার্তাবাজার