সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানো হল

বাংলাদেশি শ্রমিকদের জন্য আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ভিসার মেয়াদ বাড়িয়েছে সৌদি সরকার। আজ (বুধবার) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (০১ অক্টোবর) আকামা বা ভিসার মেয়াদ বাড়াতে কফিলদের সাথে যোগাযোগের পরামর্শ দিয়েছে সরকার।

প্রবাসীরা বলছেন, সরকারের এমন ঘোষণার সুযোগ নিচ্ছে কফিলরা। ভিসা ও আকামার মেয়াদ বাড়াতে আড়াই লাখ থেকে সাড়ে তিন লাখ পর্যন্ত টাকা চাচ্ছে তারা। আবার প্রতারিত হওয়ার আশঙ্কা করছেন অনেকে।

আর যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তারপরও সৌদি যাওয়ার আশায় তাদের অপেক্ষা রাজধানীর কারওয়ান বাজারে। যদিও তাদের যাওয়া নির্ভর করছে সৌদি কফিলদের উপর। এই সঙ্কট সমাধানে সরকারকে ভূমিকা নেয়ার আহ্বান প্রবাসীদের।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর