রাজধানীর বংশালে অবস্থিত আরমানিটোলা মাঠের পাশে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ (বুধবার) বিকালে সাড়ে পাঁচটার দিকে এই ঘটনা ঘটে।
বিস্ফোরণে আহত ৭ জনের মাঝে তিন জনকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিস মনে করছে সুয়ারেজের পাইপে গ্যাস জমে এই বিস্ফোরণ ঘটেছে। তবে তদন্ত ছাড়া এখনই এই বিস্ফোরণ সম্পর্কে চূড়ান্ত কোন সিদ্ধান্ত জানাননি তারা।
বার্তাবাজার/এসজে