চট্টগ্রামে ৭০০০ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (বন্দর)। বুধবার (০৭ অক্টোবর) নগরীর কোতোয়ালি থানাধীন ফিরিঙ্গি বাজার এলাকায় অভিযান চালিয়ে আব্দুর শুক্কুর (২৭) নামে এক যুবককে ৭০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের (পশ্চিম-বন্দর) পরিদর্শক মোহাম্মদ আলমগীর জানান, মহানগর গোয়েন্দা পুলিশের (পশ্চিম-বন্দর) উপ পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ মনজুর মোরশেদ এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) জনাব মোঃ আবু বকর সিদ্দিক এর তত্ত্বাবধানে তিনি ১৭ নং টিম নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (০৭ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন ফিরিঙ্গী বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৭০০০ পিস ইয়াবা সহ মোঃ আব্দুর শুক্কুর (২৭)কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালি থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
কেএস/বার্তাবাজার