দেশব্যাপী চলমান ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে দ্বিতীয় দিনের মত রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। আজ (বুধবার) সকাল থেকে মিরপুরের প্রাণকেন্দ্র ১০ নম্বর গোল চত্তর শিক্ষার্থীরা জড়ো হতে থাকে।
তাদের এই গণ অবস্থানের কারণে মিরপুর ১, ২, ১০, ১১, ১২, ১৩ ও ১৪ নম্বরের সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুপুর ১২টায় দলবেঁধে আন্দোলনকারীরা ১০ নম্বর থেকে মিরপুর ১ নম্বর সনি সিনেমা হলের সামনে গিয়ে অবস্থান নেয়। দুপুর ২টা পর্যন্ত তারা মূল সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় আশপাশে বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
মিরপুর মডেল থানার ওসি মোস্তাজিজুর রহমান বলেন, দুপুর পর্যন্ত শিক্ষার্থীরা রাস্তায় ছিল। এরপর চলে গেছে। কোনো ঝামেলা হয়নি।
বার্তাবাজার/এসজে