মানিকগঞ্জের হরিরামপুরে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। গত শনিবার উপজেলার চরাঞ্চল নটাখোলা ইউনিয়নে এই ঘটনা ঘটে। এর পর থেকেই অভিযুক্ত শেখ জামির (৪৫) এলাকা ছেড়ে পালিয়ে গেছেন।
এ বিষয়ে ভুক্তভোগী শিশুটির নানি জানান, শিশুটির মা প্রবাসে ও বাবা ফরিদপুরে থেকে কাজ করায় তিনিই শিশুটিকে লালন পালন করেন। গত শনিবার সকাল ৮টার দিকে নিজ বাড়িতে রান্না করছিলেন তিনি। এমন সময় প্রতিবেশী শেখ জামির শিশুটিকে ডেকে তাঁর বাড়িতে নিয়ে যান এবং ধর্ষণ করেন। ধর্ষণের পর জামির শিশুটির হাতে পাঁচ টাকা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। শিশুটি অসুস্থ অবস্থায় বাড়িতে এসে কান্নাকাটি করে তার নানিকে বিষয়টি জানায়।
ধর্ষণের বিচার না পেয়ে বাধ্য হয়েই গত সোমবার স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সালামকে বিষয়টি জানান শিশুটির নানি। পরে ইউপি সদস্য আব্দুস সালাম পুলিশকে বিষয়টি জানাতে বলেন। গতকাল মঙ্গলবার দুপুরে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে শিশুটিকে ভর্তি করে স্বজনরা।
এ বিষয়ে মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম জানান, এ ঘটনায় শিশুরটির বাবা বাদী হয়ে হরিরামপুর থানায় ধর্ষণ মামলা করেছেন। আসামিকে ধরার জন্য চেষ্টা চলছে। প্রাথমিক তদন্তে ধর্ষণের সত্যতা পাওয়া গেছে।
বার্তাবাজার/এসজে