ময়মনসিংহ সদর উপজেলায় এক স্কুল শিক্ষিকাকে ধর্ষণ করে স্কুলটির পরিচালক পলাতক আছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সদর উপজেলার বয়ড়া ইউনিয়নে ঘটা এই ঘটনায় ভুক্তভোগী ওই শিক্ষিকা থানায় মামলা দায়ের করেছেন বলে জানা গেছে।
অভিযুক্ত ব্যক্তির নাম আবু সাঈদ। তিনি বয়ড়া ইউনিয়নের দীঘারকান্দা পদুরবাড়ী গ্রামের বাসিন্দা।
জানা যায়, গত ৩ আগস্ট সকাল ১০টার দিকে আবু সাঈদ ওই নারীকে তাঁর দীঘারকান্দার বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। এর পর তাঁকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে চুপ থাকতে বলেন। পরে বাদী ৯ সেপ্টেম্বর সকালে স্কুলে গিয়ে আবু সাঈদকে বিয়ে করার কথা বলেন। সাঈদ তাঁকে গালাগাল করে কিলঘুষি মেরে আহত করেন।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, ‘ওই ঘটনায় স্কুলশিক্ষিকা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। আমরা দ্রুত আবু সাঈদকে গ্রেপ্তারের চেষ্টা করছি।’
বার্তাবাজার/এসজে