ইবির ব্যবস্থাপনা বিভাগের নতুন সভাপতির দায়িত্ব গ্রহন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ব্যবসা প্রশাসন অনুষদভুক্ত ব্যবস্থাপনা বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন অধ্যাপক ড. এ এস এম সরফরাজ নওয়াজ। সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. মোঃ রুহুল আমিনের মেয়াদ শেষ হওয়ায় গত ৫ অক্টোবর জেষ্ঠ্যতার ভিত্তিতে তাকে এ পদে নিযুক্ত করা হয় বলে রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা গেছে।

জানা যায়, বুধবার (৭ অক্টোবর) দুপুরে বিভাগীয় সভাপতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দ্বায়িত্ব গ্রহন ও দ্বায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। এসময় নতুন সভাপতি অধ্যাপক ড. এ এস এম সরফরাজ নওয়াজকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

দ্বায়িত্ব গ্রহন ও হস্তান্তর অনুষ্ঠানে বিভাগীয় শিক্ষক অধ্যাপক ড. মোঃ আব্দুল হান্নান শেখ, অধ্যাপক ড. মোঃ জাকারিয়া রহমান, ড. মোঃ গোলাম মহিউদ্দিন, ড. মোঃ আতিকুর রহমান, ড. মোঃ মহব্বত হোসেন, ড. ধনঞ্জয় কুমার, ড. মুর্শিদ আলম, ড. মোঃ জাহাঙ্গীর সাদাত, কে. এম শরফুদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া অনেকের মধ্যে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ আব্দুস শহীদ মিয়া, মার্কেটিং বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শাহ আলম কবির প্রামানিক, টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আরফিন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. কাজী আখতার হোসেন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. মোঃ রুহুল আমিনের মেয়াদ শেষ হওয়ায় তার স্থলে অধ্যাপক ড. এ এস এম সরফরাজ নওয়াজ নতুন সভাপতি হিসেবে এ দ্বায়িত্ব গ্রহন করেন। আগামী তিন বছরের জন্য তিনি এ দ্বায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর