কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গত দুই সপ্তাহ ধরে মোবারক হোসেন (১৩) নামের এক সহজ-সরল (মানসিক প্রতিবন্ধী) যুবক নিখোঁজ হয়েছেন। গত ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।
এ ঘটনায় ৩০ সেপ্টেম্বর পরিবারের পক্ষ থেকে পাকুন্দিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে (নং- ১২৪০, তারিখ- ৩০/০৯/২০২০ইং)।
নিখোঁজ মোবারক হোসেন উপজেলার শৈলজানী গ্রামের ইউসুফ আলীর ছেলে।
কেউ ওই ছেলেটির সন্ধান পেয়ে থাকলে তার পিতা ইউসুফ আলী ০১৯১৪৩০৯৫৬৭, ০১৬৮০৮৭৮৫০৬ চাচা ইলিয়াস ০১৭৫৬৩২০৬১৬ এর মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।
নিখোঁজের পারিবারিক সূত্রে জানা গেছে, মোবারক হোসেন একজন মানসিক প্রতিবন্ধী যুবক। মোবাইলে গান শুনার প্রতি প্রচুর নেশা। যতক্ষণ মোবাইলে চার্জ থাকবে ততক্ষণ শুধু মোবাইলের প্রতি আকৃষ্ট থাকবে, কেউ বাধা দিলে মোবাইল ভেঙ্গে ফেলবেন। ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় ঘর থেকে বের হয়ে আজ পর্যন্ত ফিরে আসেননি।
হারিয়ে যাওয়ার সময় তার পরনে খয়েরী রঙ্গের মধ্যে শার্ট পরিহিত এবং জিন্স পেন্ট ছিলো। তার গায়ের রং- শ্যামলা, উচ্চতা ৫ ফুট, বুকের ডান পাশে দুইটি কাটা দাগ আছে। এলোমেলো চলাফেরা করে। সে কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় অল্প অল্প কথা বলে। ছেলেটি প্রায়ই বাড়ী থেকে বের হয়ে যায়। প্রায় দুই মাস পূর্বে ছেলেটি হারিয়ে গিয়েছিল। তখন গাজিপুরের কাপাসিয়া থানা থেকে উদ্ধার করে আনা হয়েছিল।
কেএস/বার্তাবাজার