নীলফামারীর ডিমলায় স্বেচ্ছাশ্রমে রাস্তা ও প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংস্কার করেছে “হামার ডিমলা” ফেসবুক গ্রুপের সদস্যরা।
বুধবার (৭ অক্টোবর) নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের নির্দেশনায় “হামার ডিমলা” ফেসবুক গ্রুপের আয়োজনে ও অর্থায়নে ভারী বর্ষনের কারনে উপজেলা সদরের সিংপাড়া ব্রীজের দুই পাশের রাস্তা ভেঙ্গে চলাচলের অনুপযোগী হওয়া রাস্তা ও বাবুরহাট হাজীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্ষতিগ্রস্ত মাঠ বালুর বস্তা দিয়ে মেরামত করা হয়েছে।
নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারের ব্যক্তিগত সহকারী, নীলফামারী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও “হামার ডিমলা” ফেসবুক গ্রুপের এডমিন সাইয়েন কাদির কাননের সার্বিক ব্যবস্থাপনায় সংস্কার কাজ সম্পন্ন করা হয়।
এ সময় ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন, হামার ডিমলা গ্রুপের অন্যতম সদস্য ও নীলফামারী জেলা ছাত্রলীগের উপ-ত্রান দুর্যোগ বিষয়ক সম্পাদক চয়ন হোসেন সরকার, উপজেলা ছাত্রলীগের নেতা উদয় সরকার, মনোরঞ্জন রায়, বিষ্ণু, আরমান, ভবোতোষ ভবো, তাপস, রনি, রাফি, হাবিব, শাওন, রানা, রাহি, চন্দন উপস্থিত ছিলেন।
বার্তা বাজার / ডি.এস