সারাদেশে নারী নির্যাতন, ধর্ষণ ও শিশু নির্যাতন এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে লালমনিরহাটের শিক্ষার্থীরা। বুধবার(৭ অক্টোবর) সকালে জেলা শহরের প্রাণকেন্দ্র মিশনমোড় গোল চত্ত্বরে সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এই মানববন্ধন কর্মসূচি ।এসময় মৌনমিছিল ও ৯ দফা দাবী সম্বলিত স্মারকলিপি পাঠ হয়।
এই মানববন্ধনে জেলার সর্বস্তরের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং নারী নেত্রী, সাংস্কৃতিক কর্মী এবং সাংবাদিক সমাজ একাত্মতা প্রকাশ করে।
ঘন্টাব্যাপী এই মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী কবি ও সাহিত্যিক ফেরদৌসী বেগম বিউটি, প্রথম আলোর সাংবাদিক আব্দুর রব সুজন,নারী নেত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ত সপ্না জামান,এসএ টিভির সাংবাদিক আশিকুর রহমান ডিফেন্স,শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখে আতিক উজ জামান,ফারহিন সাবনাম সায়ন্তি,মশিউর রহমান শাকিল প্রমূখ।
বক্তব্যে বক্তারা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর এর দাবী জানায় এবং সারাদেশে সংঘটিত এই নির্যাতন ধর্ষণ নিপিড়ন এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
নাসিফ ইরতিসাম এর উপস্থাপনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন মানববন্ধন এর প্রধান আহবায়ক তরুন সংগঠক ও সাংবাদিক প্রদীপ কুমার আচার্য্য।
এসময় ৯ দফা দাবী সম্বলিত স্মারকলিপি পাঠ করেন মানববন্ধন এর সভাপতি প্রদীপ কুমার আচার্য্য ও মানববন্ধন শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি পেশ করার জন্য অনুলিপি প্রদান করা হয় জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে।
বার্তা বাজার / ডি.এস