জন্মনিবন্ধন কার্যক্রম সফল করতে বিশেষ অবদানের জন্য ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার মে. জাকির হোসেনকে শ্রেষ্ঠ ইউএনও হিসেবে সম্মাননা প্রদান করা করা হয়েছে। জাতীয় জন্মনিবন্ধন দিবস উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই সম্মাননা তুলে দেওয়া হয়।
জন্মনিবন্ধন কার্যক্রম সফল করতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ জেলার ১৩ টি উপজেলার মধ্যে ঈশ্বরগঞ্জের ইউএনও মো. জাকির হোসেনকে শ্রেষ্ঠ হিসেবে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা তুলে দেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক একেএম গালিব খান উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, জন্মনিবন্ধন কার্যক্রমে সফলতার জন্য সম্মাননা পেয়েছেন। সম্মাননা বা স্বীকৃতি কর্মস্পৃহা বহুগুণ বাড়িয়ে দেয়। সৃষ্টি করে দায়বদ্ধতা ও নতুন নতুন কাজ করায় আগ্রহ। সামনের দিন গুলাতে জনসেবায়, জনকল্যাণে ও সরকারি দায়িত্ব পালনে আরো নিবিড় ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই সাথে ঈশ্বরগঞ্জবাসীর অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসার বিপরীতে এ অর্জনটুকু উৎসর্গ করেন।
বার্তা বাজার / ডি.এস