সন্ন্যাসী বেশে মেয়েকে ধর্ষণ করতো বাবা

মানিকগঞ্জের হরিরামপুর এলাকা থেকে মেয়েকে ধর্ষণের অভিযোগে শরীফুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

আজ বুধবার (৭ অক্টোবর) সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি মিডিয়া) জিসানুল হক জিসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেফতার শরীফুলের বাড়ি নাটোরের বড়াইগ্রামে। কথিত সাধক শরীফুল সন্ন্যাসীর বেশ ধারণ করলে ২ বছর আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। এ সময় তার মেয়েও নাটোর দীঘাপাতিয়া পূর্ব হাগুরিয়া গ্রামে নানার বাড়িতে চলে যায়।

গত ঈদুল আজহার ৬ দিন পূর্বে শরীফুল বিভিন্ন কৌশলে মেয়েকে নাটোর বড়াইগ্রামে তার বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আনার পর সে মেয়েটির উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। এক পর্যায়ে মেয়েকে ভয়ভীতি দেখিয়ে ও আটক রেখে জোরপূর্বক ধর্ষণ করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি শরীফুল মেয়েকে নিয়মিত ধর্ষণের কথা স্বীকার করে। এ সময় বাড়িতে কোন লোকজন এলে মেয়েটির সাথে কাউকে দেখা বা কথা বলতে দেয়া হতো না।

এক পর্যায়ে মেয়েটি তার নানীর সঙ্গে যোগাযোগ করতে সমর্থ হয় এবং মা ও নানী মেয়েটিকে উদ্ধার করে নাটোরের বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের পর অভিযুক্ত আত্মগোপন করে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি মিডিয়া) জিসানুল হক জিসান আরো বলেন, ‘মঙ্গলবার মানিকগঞ্জ জেলা সিআইডি’র সহায়তায় শরীফুল ইসলাম গ্রেফতার করা হয়। শরীফুলের বিরুদ্ধে একই থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনেও মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতকে নাটোর জেলা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর