পটুয়াখালীর কলাপাড়ায় দেশব্যাপী ধর্ষণবিরোধী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
‘ধর্ষকের উল্লাস, ধর্ষিতার কান্না,আর না, আর ন ‘ এ স্লোগানে বুধবার সকাল ১১ টায় কলাপাড়া পৌর সভার সামনে থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কলাপাড়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশের মধ্যে দিয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ধর্ষণবিরোধী এ মাবনবন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে কলাপাড়ার সর্বস্তরের ছাত্র জনতা ও গ্রায়েজুট ক্লাব নামের স্বেচ্ছাসেবী একটি সংগঠন। এতে স্থানীয় সাংবাদিক, শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। এসময় অংশগ্রহণকারীদের হাতে ছিল ধর্ষণবিরোধী লেখা সম্বলিত প্ল্যাকার্ড।
বিক্ষোভ ও মানববন্ধনে অংশগ্রহণকারীরা নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।
এসময় বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিন্টু, কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের সদস্য গাজী রাইসুল ইসলাম রাজিব, কামাল হাসান রনি ও সাধারণ ছাত্রদের পক্ষে মোহাম্মদ আল ইমরান। সভা পরিচালনা করেন সংবাদকর্মী রাসেল মোল্লা।
বার্তা বাজার / ডি.এস