‘হারবে ধর্ষক, জিতবে দেশ, ধর্ষণ মুক্ত বাংলাদেশ’ এই স্লোগানে নারীর প্রতি সহিংসতা, হত্যা, ধর্ষণের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৭ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমানের উদ্যোগে শার্শার নাভারন সাতক্ষীরা মোড়ে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে এ কর্মসূচী পালিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, নাভারণ মহিলা কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান আসাদ, যশোর জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিযয়ক সম্পাদক আসিফ উদ—দৌলা সরদার অলোক, মানবাধিকার হেল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান, যশোর জেলা সেবক সংগঠনের সভাপতি মতিয়ার রহমান, নাভারণ ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান আলী, নাভারণ মহিলা কলেজের প্রভাষক রফিকুল ইসলাম বুলিসহ প্রমুখ।
মানববন্ধন থেকে সাত দফা দাবি তোলা হয়। দাবিগুলো হলো:
>> ধর্ষণ আইন সংশোধনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা।
>> ধর্ষণ প্রতিরোধে প্রতিটি জেলায় র্যাব, বিজিবি, পুলিশের যৌথ টাস্কফোর্স গঠন করা।
>> ধর্ষণজনিত ঘটনা বা অপরাধের জন্য আলাদা দ্রুত ট্রাইব্যুনাল গঠন এবং ৩০—৬০ কার্যদিবসের মধ্যে বিচারকার্য সম্পাদনা নিশ্চিত করা।
>> ধর্ষিতার বিনামূল্যে চিকিৎসা এবং তার পরিবারকে রাষ্ট্রের পক্ষ থেকে সকল প্রকার সহায়তা প্রদান করা।
>> ইতিপূর্বে সকল ধর্ষণ মামলার রায় ৬মাসের মধ্যে সম্পন্ন করা।
>> ধর্ষণ ও অপরাধ প্রতিরোধে নির্জন রাস্তায় সচল সিসিটিভি স্থাপন করা।
>> ধর্ষণকারী ও তার পরিবারকে সামাজিকভাবে বয়কট করা এবং আশ্রয়দাতাদের আইনের আওতায় আনতে হবে।
বার্তা বাজার / ডি.এস