ধর্ষণ ও নারী নির্যাতনে জড়িতদের শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

দেশব্যাপী ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে শহরের পোষ্ট অফিস মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সাংস্কৃতিক নেতা আব্দুস সালাম, হাফিজুর রহমান, বাবুল আক্তার লাল্টু, খান জাহান আলী, কাজী মোহাম্মদ আলী, হুমায়ন কবিরী টুকু। মানববন্ধনে বক্তারা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসময় ব্যানার ফেস্টুন নিয়ে জেলার সাংস্কৃতিক কর্মীরা মানববন্ধনে অংশ নেয়।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর