ধর্ষকের সর্ব্বোচ্চ শাস্তির দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

নোয়াখালীতে নারী নির্যাতনসহ সারাদেশের বিভিন্ন জায়গায় ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকের সর্ব্বোচ্চ শাস্তির দাবিতে কুড়িগ্রামে প্রতিবাদ কর্মসূচি ও মানববন্ধন করেছে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েস ।

বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে গ্রীন ভয়েস এর নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি বহ্নিশিখার আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদ এর সঞ্চালনায় ও বহ্নিশিখা কুড়িগ্রাম র সদস্য সুমনা রানী দাশ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কমিটির উপদেষ্টা দুলাল বোস, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা নয়ন সরখেল, বেরোবি শাখার সভাপতি সোহানুর রহমান, হাবিপ্রবি শাখার সহ-সভাপতি রবিউল ইসলাম রুবেল ,কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সদস্য মাহমুদ হোসেন, সামিউল হক,মিনারুল ইসলাম, কুড়িগ্রাম শাখার সদস্য কলি আক্তার, সাধারণ সম্পাদক সুজন মোহন্ত, সভাপতি রাইসুল ইসলাম নোমান, প্রমুখ।

প্রতিবাদ কর্মসুচিতে গ্রীন ভয়েস ধর্ষণের বিচার আলাদা ট্রাইব্যুনালে গঠন,সর্ব্বোচ্চ শাস্তি মৃত্যূদন্ড ,শিশুদের ধর্ষণের ঘটনা ঘটলে সরকারিভাবে চিকিৎসা খরচ সহ ৭ দফা দাবি জানান তারা। অন্যদিকে জেলার ভুরুঙ্গামারী সরকারি কলেজ শাখার ব্যানারে ,কলেজ মোড় এলাকায় সকাল ১০ টায় প্রতিবাদ মানববন্ধন করেছে গ্রীন ভয়েস।

এসময় বক্তব্য রাখেন ভুরুঙ্গামারী সরকারি কলেজের আহ্বায়ক লিমন আহমেদ ,সদস্য রকি,শামীম প্রমুখ।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর