মেহেরপুরে গাংনী উপজেলার শেওড়াতলা সীমান্ত থেকে ২৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। আটককৃত ব্যক্তি উপজেলার কাজিপুর রিফুজি পাড়ার মহিউদ্দিনের ছেলে মো: সজীব(২৬)
বুধবার ভোরের দিকে শেওড়াতলা বিজিবির হাবিলদার শাহিন উদ্দিনের নেতৃত্বে বিজিবির টহল দল সজীবকে আটক করে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেওড়াতলা বিজিবির একটি টহল দল টহল শেষে ফেরার পথে পথিমধ্যে সজীবকে আটক করে, এ সময় তার কাছ থেকে ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
বার্তা বাজার / ডি.এস