বাতিল হলো এইচএসসি পরীক্ষা, মূল্যায়ন হবে ভিন্ন পদ্ধতিতে

করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়েছে। জেএসসি ও এসএসসি পরীক্ষার ফল মূল্যায়ন করেই এইচএসসির ফলাফল নির্ধারণ করা হবে।

আজ বুধবার (৭ অক্টোবর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দিপু মনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এবছর সরাসরি এইচএসসি ও সমমানের পরীক্ষা হচ্ছে না। শিক্ষার্থীদের জেএসসি ও এসএসসি ফলের ভিত্তিতে গড় করে মূল্যায়ন করা হবে। আগামী ডিসেম্বরের মধ্যেই ফল প্রকাশ করা হবে।

এর আগে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এইচএসসি পরীক্ষা শুরুর লক্ষ্যে প্রস্তুতি চলছে। প্রতি বেঞ্চে একজন করে শিক্ষার্থী বসিয়ে এই পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সরকারি ও সাপ্তাহিক ছুটি বাদে প্রতিদিনই পরীক্ষা নেওয়া হবে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর