লক্ষীপুরে বিধবাকে গণধর্ষণ: দুই আসামি ৫ দিনের রিমান্ডে, গ্রেফতার আরও ২

লক্ষ্মীপুরের রামগতিতে ঘরে ঢুকে হাত-পা ও মুখ বেঁধে বিধবা নারীকে গণধর্ষণের ঘটনার মামলায় আসামী সোহেল ও জামালের ৫দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার (০৬ অক্টোবর) সন্ধ্যায় পুলিশের আবেদনের প্রেক্ষিতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (রামগতি আদালত) গাজী সোনিয়া আক্তার তাদের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

এদিকে মঙ্গলবার সন্ধ্যার দিকে ওই মামলার অন্য আসামী আরিফ হোসেন ও আলাউদ্দিন নামের আরো দুই আসামীকে নোয়াখালীর চর করিমুল্লাহ এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির ও লক্ষ্মীপুর জজকোটের পিপি (পাবলিক প্রসেকিউটর) জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

প্রসঙ্গত, গত রোববার (৪ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়েনের কলাকোপা এলাকায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে ঘরে ঢুকে এক বিধবা নারীকে দলবেধে গণধর্ষণের পর হাত-পা বেধে বাড়ির পেছনে ফেলে যায় ধর্ষকরা। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় সোমবার দুপুরে স্থানীয় যুবক জামালসহ ৫জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে ভিকটিম নিজে বাদী হয়ে মামলা করেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর