ফারুকী হত্যা মামলায় প্রতিবেদন আগামী ১৫ নভেম্বর

ইসলামী ফ্রন্ট নেতা মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন আবার পেছাল। আগামী ১৫ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (৭ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরীর আদালত প্রতিবেদন দাখিলের নতুন এ দিন ধার্য করেন। এ নিয়ে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ৪৭ বার পেছাল।

মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য ছিল আজ বুধবার। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিরিয়াস ক্রাইম স্কোয়াডের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার রাজীব ফরহান প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য আদালত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৫ নভেম্বর প্রতিবেদন দাখিলের নতুন এ দিন ধার্য করেন।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ আগস্ট রাতে রাজধানীর ১৭৪, পূর্ব রাজাবাজারের নিজ বাসায় মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। এসময় বাসা থেকে সাড়ে তিন লাখ টাকাসহ ছয় লাখ ৩০ হাজার টাকার গয়না ও ইলেকট্রনিক সামগ্রী নিয়ে যায় তারা

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর