ইবি ছাত্রী তিন্নির মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেফতার

ঝিনাইদহের শৈলকূপায় ইবি’র সাবেক শিক্ষার্থী উলফাত আরা তিন্নির মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত জামিরুলকে গ্রেফতার করা হয়েছে।

আজ বুধবার (০৭ অক্টোবর) ভোরে তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এদিকে, তিন্নির ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডা. তাপস কুমার সরকার।

মঙ্গলবার ডা. তাপস কুমার বলেন, তিন্নির ময়নাতদন্ত রিপোর্টে ধর্ষণের কোনও আলামত পাওয়া যায়নি। আর এটি ছিল আত্মহত্যা। চিকিৎসকরা ময়নাতদন্ত রিপোর্ট থানায় হস্তান্তর করেছেন।

পরিবারের অভিযোগ, বৃহস্পতিবার দিবাগত রাতে বড় বোন মিন্নির সাবেক স্বামী একই গ্রামের কনুরুদ্দীনের ছেলে জামিরুল তিন্নিদের বাড়িতে দুই দফা প্রবেশ করে হামলা-ভাঙচুর ও তিন্নির ওপর নির্যাতন চালায়। পরে রাত ১২টার দিকে শোয়ার ঘর থেকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তিন্নির মরদেহ উদ্ধার করেন প্রতিবেশীরা।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর