ধর্ষকদের ফাঁসির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন

পঞ্চ

সিলেট এমসি কলেজে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ ও নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে ধর্ষণসহ দেশে নারীর প্রতি সহিংসতা, যৌন হয়রানি ও ধর্ষণের ঘটনায় সাথে জড়িত সকল ধর্ষকদের বিচার ও ফাঁসির দাবীতে পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকালে গ্রীন ভয়েস পঞ্চগড় জেলা শাখার আয়োজনে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে দাঁড়িয়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালন করা হয়।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশবাদী আন্দোলনের (বাপা) জেলা সভাপতি এ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম খায়ের, বাংলাদশে জাতীয় পার্টি পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক আবুল সালেক, গ্রীনভয়েসের জেলা শাখার সমন্বয়ক মাহামুদুল হাসান মুন,সদস্য এ্যাডভোকেট আহসান হাবীব সরকার, আজহারুল ইসলাম জুয়েলসহ গ্রীন ভয়েস ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা৷

এসময় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা এমসি কলেজের গৃহবধূকে ধর্ষণ ও নোয়াখালী বেগমগঞ্জে বিবস্ত্র অবস্থায় নারীকে ধর্ষণের সাথে জড়িতসহ দেশের বিভিন্ন জেলায় ধর্ষণের ঘটনায় জড়িত সকল ধর্ষকদের আইনের আওতায় এনে দ্রুত বিচার ও ফাঁসির দাবী জানান।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর