সিরাজগঞ্জে তিন প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জ সদর উপজেলায় তিন প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাহমুদ হাসান রনি এবং স্পেশাল কোম্পানী, র‌্যাব-১২ সিরাজগঞ্জ এর ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে স্পেশাল কোম্পানী র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর কোম্পানী কমান্ডার এএসপি মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পণ্যের মোড়ক ব্যবহার না করায় এবং অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়া জাতকরণ অপরাধের দায়ে ধাঁনসিড়ি দইঘরকে ২০ হাজার টাকা, এসএস মদিনা ফুডস প্রোডাক্টসকে ৬০ হাজার টাকা এবং বনলতা সুইটস এন্ড বেকারীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর