গৃহবধূকে হাত-পা বেঁধে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১

হবিগঞ্জের নবীগঞ্জে গৃহবধূকে হাত-পা, মুখ বেঁধে বিভিন্ন স্থানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে সিএনজি শ্রমিকরা। করে সিএনজি শ্রমিকরা। এ ধর্ষণ মামলার ২ নম্বর আসামি সাইফুল ইসলামকে মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে উপজেলার মিনহাজপুর গ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) উত্তম কুমার দাশের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতরকৃত সাইফুল আলমপুর গ্রামের সাদিক মিয়ার ছেলে ও স্থানীয় সিএনজিচালক। গতকাল রাতে নবীগঞ্জ থানায় এনে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

মামলায় অভিযোগ করা হয়, রবিবার সন্ধ্যায় গৃহবধু সিএনজিযোগে শেরপুর থেকে নবীগঞ্জের মজলিসপুর যাচ্ছিলেন। পথে গৃহবধূকে হাত-পা, মুখ বেঁধে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করে সিএনজি শ্রমিকরা। এক পর্যায়ে আউশকান্দি ইউনিয়ন পরিষদের একটি পরিত্যক্ত ভবনে এনে রাতভর সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। সকালে সিএনজিযোগে তাকে তার আত্মীয়র বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

খবর পেয়ে নবীগঞ্জ-বাহুবলের সার্কেল এএসপি পারভেজ আলম চৌধুরীর নেতৃত্বে পুলিশের দুটি টিম ঘটনাস্থলে পৌঁছে ভিকটিম গৃহবধূকে উদ্ধার করেন। এ ঘটনায় গতকাল মঙ্গলবার ভোরে নবীগঞ্জ থানায় ৩জনকে আসামি করে মামলা দায়ের করেন অভিযোগকারী গৃহবধূ।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান বলেন, মামলার ২ নম্বর আসামি সাইফুলকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর