হাঁটুতে স্ক্যান করানো হবে হাসান মাহমুদের

লম্বা সময় পর ঘরের মাঠে ফিরেছে ক্রিকেট। মাঠে খেলতে নেমেই ইনজুরির শিকার হলেন জাতীয় দলের তরুণ পেসার হাসান মাহমুদ। যার কারণে হাঁটুতে স্ক্যান করা লাগবে তাঁর।

সোমবার (৬ অক্টোবর) ডান হাঁটুতে টেপ পড়া অবস্থায় তাঁকে দেখা গিয়েছিল। ফলশ্রুতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর কাছে জানতে চাওয়া হলে ইনজুরির বিষয়টি তিনি নিশ্চিত করেন।

এ বিষয়ে দেবাশীষ বলেন, ‘তিনি (হাসান) চোট পেয়েছিলেন এবং আমরা স্ক্যান করার পরে তার আঘাত কতটা গুরুতর তা জানতে পারবো। আপাতত তাকে বোলিং না করার জন্য বলা হয়েছে এবং তিনি আমাদের নির্দেশনা অনুসরণ করছেন।’

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর