বোয়ালমারীতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে আল-আমীন মোল্যা নামে এক কাঠ মিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহত আল-আমীন উপজেলার সদর ইউনিয়নের রামনগর গ্রামের হান্নান মোল্যার ছেলে।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে পৌরসভার শিবপুর গ্রামে টেপু শেখের বাড়িতে কাজ করার সময় কাঠ ফিনিশিং যন্ত্রে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শফিকুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
কেএস/বার্তাবাজার