মুন্সীগঞ্জে ১৮০ পিচ ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাত ৮:৩০ মিনিটে ডিবি পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ সদর থানাধীন বিনোদপুর পশ্চিম পাড়া নাসির মাদবরের বাড়ীর সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মাসুম ছৈয়াল (৪০), মোঃ ফারুক (৩৪) এবং আওলাদ হোসেন(৪১)। তল্লাশি চালিয়ে এদের কাছ থেকে ১৮০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।
ওসি ডিবি মোজাম্মেল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে এই ৩ মাদক ব্যবসায়ীকে আটক করি। আটককৃতদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।
কেএস/বার্তাবাজার