লালমনিরহাটে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

লালমনিরহাট জেলার সদর উপজেলায় বাড়িতে একা পেয়ে এক গৃহবধূ কে ধর্ষণ এর অভিযোগ পাওয়া গেছে। সোমবার(৫ অক্টোবর) সদর উপজেলাধীন রাজপুর ইউনিয়নের মধুরাম গ্রামে এ ঘটনা ঘটে।বর্তমানে ধর্ষিতা গহবধূ লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

ধর্ষক চন্দন চন্দ্র একই গ্রামের শ্রী জগদীশ চন্দ্রের ছেলে এবং লালমনিরহাট ট্যাকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউটের (টিটিসি) শিক্ষক শ্রী মাধব চন্দ্রের ছোটভাই।

জানা যায়, ওই গৃহবধূ তার নিজ বাড়িতে বসবাস করেন। সোমবার স্বামী কাজের জন্য বাহিরে থাকার সুযোগে চন্দন চন্দ্র তার ঘরের মধ্যে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় বাধা দিলে চন্দন তার শরীরের বিভিন্ন স্থানে নখের আঁচড় ও খামচে রক্তাক্ত জখম এবং ব্যাপক মারধর করে।এতে তিনি অচেতন হয়ে পড়েন। পরে রাতে গৃহবধূর ননদ ঘরে ঢুকে তাকে অচেতন অবস্থায় দেখতে পায় এবং আত্মীয়-স্বজনদের সহযোগিতায় তাকে উদ্ধার করেন।

স্থানীয়রা জানায়,চন্দনের পরিবারের লোকজন ক্ষমতাশালী হওয়ার কারণে ধর্ষণের বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করেন।সোমবার অনেক রাত পর্যন্ত মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয় ধর্ষক চন্দন ও তার পরিবারের লোকজন।পরে স্থানীয় লোকজন থানায় খবর দিলে থানা পুলিশ এসে ধর্ষিতা গৃহবধূকে পুলিশ হেফাজতে থানায় নিয়ে আসে। পরে মঙ্গলবার দুপুরে গৃহবধূর ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়।

লালমনিরহাট সদর হাসপাতালের আরএমও ডা. মঞ্জুরুল মোরশেদ দোলন জানান, ওই গৃহবধূর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। রিপোর্ট হাতে পেলে বিষয়টি বলা যাবে। বর্তমানে ওই গৃহবধূ হাসপাতালে ভর্তি আছেন।

এবিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ আলম জানান,এই বিষয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।আসামি পলাতক রয়েছে।মামলার তদন্ত চলমান রয়েছে এবং আসামিকে গ্রেফতার এর চেষ্টা চলছে।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর