পরিকল্পিতভাবে ধর্ষকদের রাজনৈতিক পরিচয় দেওয়া হচ্ছে বলে দাবী করেছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ (মঙ্গলবার) বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ধর্ষণবিরোধী এক বিক্ষোভ সমাবেশে তারা এই দাবী করেন।
এসময় তারা বলেন, ‘আমরা ধষর্ণ ও নারী নির্যাতনের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি চাই। দ্রুত বিচার শেষ করে তাদের শাস্তির আওতায় আনা হোক, এটা আমাদের দাবি। কিন্তু কয়েকটি ঘটনার পর আমরা দেখছি, ধর্ষকদের পরিকল্পিতভাবে রাজনৈতিক পরিচয়ে পরিচিত করা হচ্ছে। ধর্ষকের রাজনৈতিক মোড়ক তাদের বিচারের পথে প্রধান অন্তরায়।’
এসময় যারা ধর্ষণের ঘটনাকে রাজনৈতিক রূপ দিচ্ছে তাদেরও বিচারের আওতায় আনার দাবি জানিছেন ছাত্রলীগের নেতারা।
নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বিভিন ইউনিটি থেকে আগত নেতা কর্মীরা বক্তব্য দেন।
বার্তাবাজার/এসজে