বুধবার হতে পারে এইচএসসি সমমান পরীক্ষার ঘোষণা

মহামারী করোনার জন্য স্থগিত হয়ে থাকা এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে আগামীকাল (বুধবার) বা তার পরদিন ঘোষণা আসতে পারে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। মন্ত্রীসভার বৈঠকে প্রধানমন্ত্রী এই ঘোষণা দিতে পারেন বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর সাংবাদিকদের সাথে অনলাইনে আলাপকালে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছিলেন, এ সপ্তাহের সোম-মঙ্গলবারের মধ্যে পরিকল্পনা ও তারিখসহ এইচএসসি পরীক্ষার বিষয়ে ঘোষণা আসতে পারে। তবে মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত এ বিষয়ে কোন ঘোষণা আসেনি শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি। বুধবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী কোন নির্দেশনা দিতে পারেন। এরপর জানা যেতে পারে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর