হালিশহরে টমেটোর বাম্পার ফলনের সম্ভাবনা

চট্টগ্রামের হালিশহরে এবার টমেটোর বাম্পার ফলনের আশায় আছেন কৃষকরা। হালিশোহর থানাধীন আনন্দবাজার বেড়িবাঁধের আশেপাশের আবাদি জমিতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। পতেঙ্গা থেকে হালিশহর ও ফৌজদারহাট পর্যন্ত বিস্তৃত এলাকায় টমেটোর চাষ হয়েছে। ইতোমধ্যে গাছে এসেছে ফুল। কোনো কোনো গাছে ছোট ছোট ফলও ধরেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শীতের সবজির চারা পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। কেউ কেউ সবজির চারায় সার, কীটনাশক ছিটাচ্ছেন।আবার কেউ কেউ ক্ষেত আগাছামুক্ত করতে নিড়ানি দিচ্ছেন।

জানা যায়, একেকটি টমেটো গাছে ফলন পাওয়া পর্যন্ত খরচ হয় ২৫ থেকে ৩০টাকা। কৃষকরা আশা করছেন প্রতিবারের মতো এবারও বাম্পার ফলন পাওয়ার।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক মো. নাসির উদ্দিন জানান, পতেঙ্গা থেকে হালিশহর ও ফৌজদারহাট পর্যন্ত শীতকালীন সবজি টমেটোর বাম্পার ফলনের আশা করছি। কৃষকদের আর্থিক ও কারিগরি সহায়তাসহ অন্যান্য সব রকমের সহযোগিতা করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর