যশোরের শার্শায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষনের অভিযোগে আবির হাসান (২৬)নামে এক যুবককে আটক করেছে শার্শা থানা পুলিশ।
মঙ্গলবার(৬ অক্টোবর) বিকালে তার নিজ বাসা থেকে আটক করা হয়।
জানা যায়, ধর্ষনকারী শার্শা থানাধীন নাভারন রেল বাজার গ্রামের আলহাজ্ব এনামুল হকের ছেলে। শার্শা থানার অফিসার ইনচার্জ “বার্তা বাজার” কে জানান, ধর্ষক আবির হাসান দীর্ঘদিন ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক যুবতীর সাথে অবৈধ মেলামেশা করে আসছে। পরে মেয়েটি তাকে বিয়ের জন্য চাপ দিলে সে অস্বীকার করে। আজ দুপুরে মেয়েটি থানায় এসে অভিযোগ দিলে পুলিশ তাকে আটক করে।
এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা হয়েছে। যার মামলা নং— ০৯, তাং—০৬/১০/ ২০২০।
কেএস/বার্তাবাজার