কক্সবাজার রোহিঙ্গা শিবিরে সংঘর্ষে ফের ৪ জন নিহত (ভিডিওসহ)

দিন যতো গড়াচ্ছে আধিপত্য ও মাদক চোরাচালানকে কেন্দ্র করে কক্সবাজারের রোহিঙ্গা শিবির গুলো ততো উত্তপ্ত হয়ে উঠছে। ফের সংঘর্ষে অন্তত ৪ জন নিহত হয়েছে।

সূত্র জানিয়েছে, আজ (মঙ্গলবার) সন্ধ্যার পর থেকে উখিয়ার কুতুপালং শিবিরে রোহিঙ্গাদের দুই সন্ত্রাসী বাহিনীর মধ্যে দফায় দফায় সংঘর্ষঘটে। এতে অন্তত ৪ জন রোহিঙ্গা সন্ত্রাসী নিহত হয়েছে। তাদের মধ্যে একজন আলোচিত রোহিঙ্গা সন্ত্রাসী মুন্নার ভাই গিয়াস উদ্দীন বলে জানাগেছে।

এদিকে, রোহিঙ্গা গিয়াস উদ্দীনকে গণপিটুনি দিয়ে হত্যার একটি ভিডিও বার্তা বাজারের হাতে এসেছে। এর আগে অন্তকোন্দলের কারনে ১৫ জন আহত ও ৩জন নিহত হয়েছে। শিবির গুলোতে আইনশৃংখলা বাহিনীর যৌত টহল অব্যাহত রয়েছে। তবে শিবিরের বাহিরে বাসবাসরত স্থানীয় গুলোতেও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

রোহিঙ্গা শিবিরের দায়িত্বে থাকা ১৬ আমর্ড পুলিশ ব্যাটলিয়ন (এপিবিএন) এর বরাত দিয়ে ৪ জন নিহত হওয়ার কথা জানিয়েছেন উখিয়া থানার ওসি আহম্মদ মনজুর মোরশেদ।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, এ পর্যন্ত ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। একজনের গলাকাটা ও অপর ৩ জন গুলিবিদ্ধ। এ ঘটনায় একজন আনসার সদস্য আহত রয়েছে। সংঘর্ষ এখনো চলমান রয়েছে।

রোহিঙ্গা ক্যাম্পে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, গুলি: নিহত- ৪বিস্তারিত জানতে ক্লিক করুনhttp://bartabazar.com/archives/220668

Gepostet von Barta Bazar am Dienstag, 6. Oktober 2020

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর