দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। আজ (মঙ্গলবার) টাঙ্গাইলের শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান মানববন্ধন, অবস্থান কর্মসুচি ও বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
সিলেট এমসি কলেজ ও নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনায়ে এ কর্মসূচি করে সাধারন শিক্ষার্থীরা। এসময় তারা বলেন নোয়াখালী বেগম গঞ্জে গৃহবধুকে বিবস্ত্র করে এবং গত সপ্তাহে সিলেটের মুরারি চাঁদ কলেজ এলাকায় স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে একজন নারী গণধর্ষণের শিকার হন। সমাজে সাধারণত যেসব অন্যায়-অপকর্ম ও অপরাধমূলক কর্মকান্ড ঘটে, তার মধ্যে নিকৃষ্ট ও ঘৃণ্য কাজ হচ্ছে ধর্ষণ।
নারী নির্যাতন রোধে বিভিন্ন আইন ও তাতে শাস্তির বিধান থাকলেও সামাজিক অবক্ষয়ের কারণে নারীর উপর সহিংসতা দিন দিন বাড়ছেই। ছোট-বড় সব নারীর সম্মান রক্ষা করা সমাজের নৈতিক দায়িত্ব এবং নারীর ওপর সহিংসতা বন্ধে জনসচেতনতা সৃষ্টির বিষয়টিও এখানে গুরুত্বপূর্ণ।
নারী নেত্রী ও শিক্ষার্থী ফাতেমা আক্তার বিথি বলেন, সারাদেশে যে ধর্ষন শুরু হয়েছে তা থেকে আমরা বাঁচতে চাই। আমরা ধর্ষকের শাস্তি চাই। আমি সকাল থেকে টাঙ্গাইল শহীদ মিনারে অবস্থান ধর্মঘট পালন করছি আমার সাথে টাঙ্গাইলের সাধারন ছাত্র সমাজ যোগ দিয়েছে, তাদের আমি ধন্যবাদ জানাই। আমাদের দাবী একটাই বঙ্গবন্ধুর বাংলায় ধর্ষকের ঠাঁই নাই।
কেএস/বার্তাবাজার